Kwamar Dua | ক্বওমার দুআ #1

سمع الله لمن حمده

 

উচ্চারণঃ সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’

 

অর্থঃ আল্লাহ তার কথা শোনেন, যে তার প্রশংসা করে

 

বিস্তারিতঃ (১) হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ইমাম এই জন্য বানানো হয়েছে যেন তার ইক্তিদা করা হয়, ইমাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে তখন তোমরা “রাব্বানা লাকাল হামদ” বলবে। সূত্র: বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪)

 

(২) হযরত আবূ বকর ইবনে আবদুর রহমান ইবনে হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি হযরত আবূ হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, এরপর রুকু থেকে উঠার সময় তিনি “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন। এরপর পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে “রাব্বনা লাকাল হামদ” বলতেন।সূত্র: বুখারী শরীফ ১/১৯০ (৭৮৯) মুসলিম শরীফ হাদীস নং (৩৯২) বাইহাকী ২/১২৭ (২৭৬৮)

Popular posts from this blog

Maghrib Namaz Time

 Sayyidul Istighfar | সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া

Tarabi Namaz | তারাবির নামাজ