Posts

Showing posts with the label Namaz

Tahajjud Namaz Dua

Image
 Tahajjud Namaz Dua   তাহাজ্জুদ নামাজ সম্পর্কে হাদীস হযরত মুগীরা ইবনে শো’বা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করীম (সা.) তাহাজ্জুদ নামাজে এত অধিক দাঁড়ালেন যে, তাঁর দু’পায়ের পাতা ফুলে গেল। তখন বলা হল, হুজুর আপনি কেন এরূপ করেন? অথচ আল্লাহ তো আপনার অগ্র পশ্চাতের যাবতীয় গোনাহ মাফ করে দিয়েছেন। হুজুর (সা.) জওয়াব দিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাহ হব না? (বুখারী, মুসলিম) হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলে করীম (সা.) বলেছেন, যখন রাতের এক তৃতীয়াংশ বাকী থাকে, তখন স্বয়ং আমাদের প্রভু পরওয়ার দেগার দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, ওগো! কে আছ, যে (এ সময়) আমাকে ডাকবে! আমি তার ডাকে সাড়া দিব। ওগো! কে আছ, যে আমার কাছে কিছু চাবে, আমি তাকে তা দিয়ে দিব। ওগো! কে আছ, যে এ সময় আমার কাছে গুণাহ হতে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। (বুখারী, মুসলিম) হযরত জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে এ কথা বলতে শুনেছি যে, নিশ্চয়ই রাতের ভেতর এমন একটি সময় আছে, যদি কোনো মুসলমান ওই সময়টি পায়, আর তখন দুনিয়া আখিরাতের কল্যাণ হতে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে অবশ্য...

Tahajjud Namaz Bangla

Image
Tahajjud Namaz Bangla - Hadith    তাহাজ্জুদ নামাজ সম্পর্কে হাদীস শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন তাহাজ্জুদ আদায়কারীরা মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়। আর আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে। ’ (সূরা: সাজদা, আয়াত: ১৬)। শুধু নামাজ আদায় নয়, রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য। ঈমানদারদের গুণাবলি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ‘তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থী। ’ (সূরা: আলে ইমরান, আয়াত: ১৭)। তাহাজ্জুদ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ। মহানবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। ’ (মুসলিম, হাদিস নম্বর : ১১৬৩)। তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে...

Akamat and Answer of Akamat | আকামাত ও আকামতের উত্তর

الله أكبر الله أكبره الله أكبر الله أكبره أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبره لا إله إلا الله   الله أكبر الله أكبره الله أكبر الله أكبره أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِه لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِه لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا الله أكبر الله أكبره لا إله إلا الله   উচ্চারণঃ আকামাত আল্লাহু আকবার.. আল্লাহু আকবার। আল্লাহু আকবার.. আল্লাহু আকবার। আশহাদু-আল লা-ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু-আল লা-ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ। হাইয়া আলাস সালা। হাইয়া আলাস সালা। হাইয়া আলাল ফালা। হা...

Takbeer E Tahreema | তাকবীর ই তাহরিমা

الله أكبر   উচ্চারণঃ আল্লা-হু আকবর   অর্থঃ আল্লাহ্‌ মহান   বিস্তারিতঃ হযরত আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইমাম এ জন্যই বানানো হয় যাতে তাঁর অনুসরণ করা হয় । অতএব, (তুমি তাঁর বরখিলাফ করবে না, বরং) ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাঁর পরক্ষণেই তাকবীর বলবে ।  সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪১৬) বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪) সূত্র: মুসতাদরাকে হাকিম ১/২৩৪(৮৫৬) সহীহ ইবনে খুযাইমা ১/২৩৪ (৪৫৬) (অবশিষ্ট-৫) আলী ইবন মুহাম্মাদ তানাফিসী (র)… মুহাম্মাদ ইবন আমর ইবন আতা (রা) থেকে বর্ননা । তিনি বলেনঃ আমি আবু হুমায়দ সাঈদী (রা)-কে বলতে শুনেছি যে, যখন রাসুলুল্লাহ (সা) সালাতে দাঁড়াতেন, তখন তিনি কিবলামুখী হতেন এবং তিনি তাঁর উভয় হাত উঠিয়ে বলতেনঃ আল্লাহু আকবার ।সুনান ইবন মাজা, হাদীস নং-৮০৩

Sana | সানা

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ   উচ্চারণঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্‌মুকা, ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।   অর্থঃ হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।   বিস্তারিতঃ হযরত আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন   سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ   সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক । সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং(৭৭৫) ও (৭৭৬) ইবনে মাজাহ্‌ শরীফ হাদীস নং (৮০৪) ও (৮০৬) মুসনাদে আহমাদ ৬/২৩০ সুনানে দারাকুতনী ১/২৯৮ (১১২৮) (অবশিষ্ট-১০)

Auzubillah | আ'ঊযু বিল্লা

  أََعُوْذُ بِا للہِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ   উচ্চারণঃ আ'ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম।   অর্থঃ আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।   বিস্তারিতঃ হযরত জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন “আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাশ শাইতানির রজীম পড়তেন”। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৭৬৪) ইবনে মাজাহ শরীফ হাদীস নং(৮০৭) মুসনাদে আহমদ ৪/৮০ তাবারানী কাবীর ২/১৩৪(১৫৬৮) (অবশিষ্ট-১১)

Bismillah | বিসমিল্লাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم   উচ্চারণঃ বিসমিল্লাহির রাহ্‌মানির রাহিম।   অর্থঃ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)   বিস্তারিতঃ হযরত নূ‘আইম আল মুজমির(রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: একদা আমি হযরত আবূ হুরাইরাহর(রাযিঃ) পিছনে নামায পড়লাম ।নামাযে তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়লেন অতঃপর সূরায়ে ফাতিহা পড়লেন। নামায শেষে হযরত আবূ হুরাইরাহ (রাযিঃ) বললেনঃ ঐ সত্ত্বার শপথ, যাঁর কুদরতী হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমাদের চেয়ে আমার নামায প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নামাযের সাথে অধিক সামঞ্জস্য পূর্ণ। সূত্রঃ নাসাঈ শরীফ হাদীস নং (৯০৬) মুস্তাদরাক ১/২৩২ (৮৪৯) সুনানে দারা কুতনী ১/৩০৫ (১১৫৫) সহীহ ইবনে খুযাইমা ১/২৫১ (৪৯৯) আল মুন্তাকা পৃষ্ঠা: ১০১ হাদীস নং (১৮৪) বাইহাকী শরীফ ২/৪৬ (২৩৯৪) (অবশিষ্ট-১২)

Dua for Ruku | রুকুর দুআ

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আযীম।   অর্থঃ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান   বিস্তারিতঃ হযরত হুজাইফা ইবনে ইয়ামান (রাযিঃ) হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, যখন তিনি রুকু করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন। এরপর যখন সিজদা করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আ‘লা পড়তেন। সূত্র: ইবনে মাজাহ শরীফ হাদীস নং (৮৮৮) সুনানে দারাকুতনী ১/৩৪০ (১২৭৮) সহীহে ইবনে খুযাইমা ১/৩৩৩ (৬৬৮) তাহাভী শরীফ ১/২৩৫ (অবশিষ্ট-১৬)

Kwamar Dua | ক্বওমার দুআ #1

سمع الله لمن حمده   উচ্চারণঃ সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’   অর্থঃ আল্লাহ তার কথা শোনেন, যে তার প্রশংসা করে   বিস্তারিতঃ (১) হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ইমাম এই জন্য বানানো হয়েছে যেন তার ইক্তিদা করা হয়, ইমাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে তখন তোমরা “রাব্বানা লাকাল হামদ” বলবে। সূত্র: বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪)   (২) হযরত আবূ বকর ইবনে আবদুর রহমান ইবনে হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি হযরত আবূ হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, এরপর রুকু থেকে উঠার সময় তিনি “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন। এরপর পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে “রাব্বনা লাকাল হামদ” বলতেন।সূত্র: বুখারী শরীফ ১/১৯০ (৭৮৯) মুসলিম শরীফ হাদীস নং (৩৯২) বাইহাকী ২/১২৭ (২৭৬৮)

Kwamar Dua | ক্বওমার দুআ #2

َبَّنَاَلَكَ الْحَمْدُ   উচ্চারণঃ রাব্বানা- ওয়া লাকাল হামদ্   অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনার জন্যই সকল প্রশংসা   বিস্তারিতঃ (১) হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ইমাম এই জন্য বানানো হয়েছে যেন তার ইক্তিদা করা হয়, ইমাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে তখন তোমরা “রাব্বানা লাকাল হামদ” বলবে। সূত্র: বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪)   (২) হযরত আবূ বকর ইবনে আবদুর রহমান ইবনে হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি হযরত আবূ হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, এরপর রুকু থেকে উঠার সময় তিনি “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন। এরপর পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে “রাব্বনা লাকাল হামদ” বলতেন।সূত্র: বুখারী শরীফ ১/১৯০ (৭৮৯) মুসলিম শরীফ হাদীস নং (৩৯২) বাইহাকী ২/১২৭ (২৭৬৮)

Kwamar Dua | ক্বওমার দুআ #3

َمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فيْهِ   উচ্চারণঃ হামদান্ কাছী-রান্ তাইয়্যেবাম্ মুবা-রাকান ফি-হ   অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনার জন্য অগণিত প্রশংসা, যা পবিত্র ও বরকতময়

Dua of Prostration | সিজদার দুআ

ُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى   উচ্চারণঃ সুবহানা রব্বিয়াল আ‘লা।   অর্থঃ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ   বিস্তারিতঃ হযরত হুযাইফা ইবনুল ইয়ামান (রাযিঃ) হতে বর্ণিত, তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, যখন তিনি রুকু করতেন তখন তিন বার সুবহানা রাব্বীয়াল আযীম পড়তেন। আর যখন সিজদা করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আ‘লা পড়তেন। সূত্র: ইবনে মাজাহ হাদীস নং (৮৮৮) সুনানে দারাকুতনী ১/৩৪০ (১২৭৮) সহীহে ইবনে খুযাইমা ১/৩৩৩ (৬৬৮) তহাভী শরীফ ১/২৩৫ (অবশিষ্ট-২২)

Dua for The Meeting Between The Two Prostrations | দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দুআ

اَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ   উচ্চারণঃ আল্লাহুম্মাগ্‌ফিরলি ওয়ারহাম্‌নি ওয়াজ্‌বুরনি ওয়াহ্‌দিনি ওয়া ‘আফিনি ওয়ার্‌যুক্বনি।   অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রুজি দান করুন।   বিস্তারিতঃ মুহাম্মাদ ইব্‌ন মাসউদ ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী (সা) দুই সিজদার মাঝে নিম্নের দু’আ পাঠ করতেন। “আল্লাহুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়া আফিনী, ওয়াহদিনী, ওয়ারযুকনী”- (ইব্‌ন মাজা,তিরমিযী)।সুনান আবু দাউদ, হাদীস নং-৮৫০

Tashahhud | তাশাহুদ বা আত্তাহিয়্যাতু

َلتَّحِيَّاتُ ِللهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَنْ لاَّ إِلَهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ   উচ্চারণঃ আত্তাহিইয়াতু লিল্‌লাহি ওয়াস্‌ সালাওয়াতু ওয়াত্ ত্বাইয়িবাত। আসসালামু ‘আলায়কা আইয়ুহান নাবিইয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্‌। আস্‌সালামু ‘আলায়না ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস্‌ সালিহীন। আশ্‌হাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্‌হাদু আন্না মুহাম্মাদান ‘আব্‌দু ওয়া রাসুলুহ্‌।   অর্থঃ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি নাযিল হউক। শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসুল।   বিস্তারিতঃ জামীল ইবন হাসান ও আব্দুর রহমান ইবন উমর (রা)... কাতাদা (রা) থেকে বর্ণিত, এ হাদীসটি ...

Durood | দুরুদ শরীফ

َللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ   উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ’লা ইব্‌রাহীমা ওয়া আ’লা আলি ইব্‌রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাক্‌তা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।   অর্থঃ হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহিম ও ইবরাহিমের পরিবারের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইবরাহিম ও ইবরাহিমের পরিবারের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত।   বিস্তারিতঃ হযরত আবদুর রহমান ইবনে আবী লাইলা...

Dua E Masura | দুআ ই মাসুরা

َللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدَكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ   উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফ্‌সি যুলমান কাছীরাঁও ওয়ালা ইয়াগ্‌ফিরুয যুনূবা ইল্লা আন্ত, ফাগ্‌ফিরলি মাগফিরাতাম মিন ‘ইনদিক, ওয়ারহাম্‌নি ইন্নাকা আন্তাল গাফূরুর রহীম।   অর্থঃ হে আল্লাহ! আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি। ঐসব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।   বিস্তারিতঃ হযরত আবূ বকর সিদ্দীক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: আমি প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবেদন করলাম যে, আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন যা আমি নামাযে পড়ব। তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে দু‘আয়ে মাছুরা পড়ার নির্দেশ দিলেন। সূত্র: বুখারী শরীফ হাদীস নং (৮৩৪) মুসলিম শরীফ হাদীস নং (৬৮৬৯) তিরমিযী শরীফ হাদীস নং (৩৫৩১) নাসাঈ শরীফ হাদীস নং (...

Salam | সালাম

السلام عليڪم ورحمة الله   উচ্চারণঃ আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ।   অর্থঃ আল্লাহর পক্ষ হতে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হউক   বিস্তারিতঃ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আস্‌সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন, এরপর বাম দিকে আস্‌সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন। (সাহাবায়ে কিরাম (রাযিঃ) ও তাঁদের পরবর্তী অধিকাংশ আহলে ইলমের আমল এই হাদীসের বিষয় বস্তুর উপরই ছিল।) সূত্র: তিরমিযী শরীফ হাদীস নং (২৯৫)

Dua E Qunoot | দুআ ই কুনূত

اللهم انا نستعينڪ و نستغفڪ ونؤمن بڪ و نتوڪل عليڪ ونثني عليڪ الخير و نشڪرڪ ولا نڪفرڪ و نخلع ونترڪ من يفجرڪ اللهم اياڪ نعبد ولڪ نصلي و نسجد واليڪ نسعي و نحفد ونرجو رحمتڪ و نخشي عذابڪ ان عذابڪ بالڪفار ملحق   উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ,ওয়া নাসতাগ্‌ফিরুকা,ওয়া নু'মিনুবিকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়ানুসনি আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা , ওয়া লানাকফুরুকা, ওয়া নাখলা’ নাতরুকু, মাই ইয়াফ জুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু , ওয়া লাকানুছল্লি, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিলকুফ্‌ফারি মুলহিক।   অর্থঃ হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনার কাছে হেদায়েত কামনা করছি। আপনার কাছে ক্ষমার আবেদন করছি। আপনার কাছে তওবা করছি। আপনার প্রতি বিশ্বাস স্থাপন করছি। আপনার উপর ভরসা করছি। আপনার সকল কল্যাণের প্রশংসা করছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার অনুগ্রহ অস্বীকার করি না। আমরা পৃথক চলি। এবং পরিত্যাগ করি এমন লোকদের, যারা আপনার বিরুদ্ধাচারণ করে। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদত করি। এবং আপনারই সন্তু...

Dua for The End of The Prayers | নামাজের শেষে পাঠের দুআ

َللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ   উচ্চারণঃ আল্লাহুম্মা আংতাস্‌ সালামু ওয়া মিন্‌কাস্ সালাম, তাবারক্‌তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।   অর্থঃ হে আল্লাহ্‌! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্‌! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।   বিস্তারিতঃ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে তিনবার ইস্তেগফার করে এই দু’আ পাঠ করতেন।

Dua for Performing The Five Obligatory Prayers | পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার দোয়া সমূহ

استغفر الله (3 times)   سبحان الله (33 times)   الحمد لله (33 times)   الله اكبر (34 times)   لا حول ولاقوة إلا بالله   سبحان الله و بحمده  سبحان الله العظيم   উচ্চারণঃ আস্তাগফিরুল্লাহ (৩ বার) সুবহান আল্লাহ (৩৩ বার) আলহামদুলিল্লাহ (৩৩ বার) আল্লাহু আকবার (৩৪ বার) লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ্‌ সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আযীম।   অর্থঃ পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর পড়ার দূ’আ সমূহ","আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ মহান আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোন ক্ষমতা নাই আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি’