Kwamar Dua | ক্বওমার দুআ #2
َبَّنَاَلَكَ الْحَمْدُ
উচ্চারণঃ রাব্বানা- ওয়া লাকাল হামদ্
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনার জন্যই সকল প্রশংসা
বিস্তারিতঃ (১) হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ইমাম এই জন্য বানানো হয়েছে যেন তার ইক্তিদা করা হয়, ইমাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে তখন তোমরা “রাব্বানা লাকাল হামদ” বলবে। সূত্র: বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪)
(২) হযরত আবূ বকর ইবনে আবদুর রহমান ইবনে হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি হযরত আবূ হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, এরপর রুকু থেকে উঠার সময় তিনি “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন। এরপর পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে “রাব্বনা লাকাল হামদ” বলতেন।সূত্র: বুখারী শরীফ ১/১৯০ (৭৮৯) মুসলিম শরীফ হাদীস নং (৩৯২) বাইহাকী ২/১২৭ (২৭৬৮)