Salam | সালাম
السلام عليڪم ورحمة الله
উচ্চারণঃ আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ।
অর্থঃ আল্লাহর পক্ষ হতে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হউক
বিস্তারিতঃ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আস্সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন, এরপর বাম দিকে আস্সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন। (সাহাবায়ে কিরাম (রাযিঃ) ও তাঁদের পরবর্তী অধিকাংশ আহলে ইলমের আমল এই হাদীসের বিষয় বস্তুর উপরই ছিল।) সূত্র: তিরমিযী শরীফ হাদীস নং (২৯৫)