Takbeer E Tahreema | তাকবীর ই তাহরিমা

الله أكبر

 

উচ্চারণঃ আল্লা-হু আকবর

 

অর্থঃ আল্লাহ্‌ মহান

 

বিস্তারিতঃ হযরত আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইমাম এ জন্যই বানানো হয় যাতে তাঁর অনুসরণ করা হয় । অতএব, (তুমি তাঁর বরখিলাফ করবে না, বরং) ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাঁর পরক্ষণেই তাকবীর বলবে ।  সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪১৬) বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪) সূত্র: মুসতাদরাকে হাকিম ১/২৩৪(৮৫৬) সহীহ ইবনে খুযাইমা ১/২৩৪ (৪৫৬) (অবশিষ্ট-৫)


আলী ইবন মুহাম্মাদ তানাফিসী (র)… মুহাম্মাদ ইবন আমর ইবন আতা (রা) থেকে বর্ননা । তিনি বলেনঃ আমি আবু হুমায়দ সাঈদী (রা)-কে বলতে শুনেছি যে, যখন রাসুলুল্লাহ (সা) সালাতে দাঁড়াতেন, তখন তিনি কিবলামুখী হতেন এবং তিনি তাঁর উভয় হাত উঠিয়ে বলতেনঃ আল্লাহু আকবার ।সুনান ইবন মাজা, হাদীস নং-৮০৩

Popular posts from this blog

Maghrib Namaz Time

 Sayyidul Istighfar | সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া

Tarabi Namaz | তারাবির নামাজ